Header Ads Widget

বার কাউন্সিল এমসিকিউ মডেল টেস্ট নং ০১ (প্রশ্নপত্র)

  1. The Specific Relief Act, 1877 প্রভাব ফেলতে পারে না -


ক) দেওয়ানি কার্যবিধির প্রয়োগে


খ) চুক্তি আইনের প্রয়োগে


গ) দলিলের ওপর রেজিস্ট্রেশন আইনের প্রয়োগে


ঘ) উত্তরাধিকার আইনের প্রয়োগে




2. চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ কোন ধরনের প্রতিকার?


ক) নিরোধমূলক প্রতিকার


খ) আদেশাত্মক প্রতিকার


গ) প্রতিরোধমূলক প্রতিকার


ঘ) নিবারণমূলক প্রতিকার




3.  সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে


ক) এ্যাডভোকেট কমিশনার নিয়োগের মাধ্যমে


খ) রিসিভার নিয়োগের মাধ্যমে


গ) অগ্রক্রয় আদেশের মাধ্যমে


ঘ) বাটোয়ারার ডিক্রি প্রদানের মাধ্যমে




4. নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে কিসের মাধ্যমে?


ক) আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে


খ) ঘোষণার মাধ্যমে


গ) নিষেধাজ্ঞার মাধ্যমে


ঘ) রিসিভার নিয়োগের মাধ্যমে





5. The Specific Relief Act, 1877 এর ৮ ধারার বিধান অনুযায়ী মোকদ্দমারক্ষে ত্রে বাদীকে বেদখল হওয়া ব্যতিরেকে আর কি প্রমাণ করতে হবে?


ক) বাদী ৬ মাসের মধ্যে মোকদ্দমাটি দায়ের করেছে


খ) বিবাদী তাকে বেদখল করেছে


গ) নালিশী সম্পত্তিতে বাদীর স্বত্ব রয়েছে


ঘ) উপরের সবকটি




6. সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি তার দখল উদ্ধার করতে পারে কোন আইনের পন্থা অনুযায়ী?


ক) দেওয়ানি কার্যবিধি, ১৯০৮


খ) ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮


গ) সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭


ঘ) দণ্ডবিধি, ১৮৬০




7. The Specific Relief Act, 1877 এর ৯ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে -


ক) দখলচ্যুত ব্যক্তি


খ) দখলচ্যুত ব্যক্তির মাধ্যমে দাবিদার ব্যক্তি


গ) দখলের অধিকারী ব্যক্তি


ঘ) ক এবং খ উভয়




8. নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না?


ক) প্রতিরোধমূলক প্রতিকারের ক্ষেত্রে


খ) সম্পত্তির দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে


গ) বাধ্যতামূলক নিষেধাজ্ঞার ক্ষেত্রে


ঘ) দলিল সংশোধনের ক্ষেত্রে




9. The Specific Relief Act, 1877 এর ৯ ধারার মোকদ্দমায় একজন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায় দায়ের করা যাবে?


ক) হাইকোর্ট বিভাগে


খ) জেলা জজ আদালতে


গ) যুগ্ম জেলা জজ আদালতে


ঘ) দায়রা জজ আদালতে




10. The Specific Relief Act, 1877 এর কত ধারার অধীন সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করার মোকদ্দমা দায়ের করতে হয়?


ক) ৮ ধারা


খ) ৯ ধারা


গ) ১০ ধারা


ঘ) ১১ ধারাটি




11. খ' একজন মৃত চিত্রকারের একটি চিত্র এবং একজোড়া কারুকার্য খচিত দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র বিক্রয় করতে এবং 'ক' তা ক্রয় করতে সম্মত হয়। পরবর্তীতে 'খ' উক্ত চিত্র বিক্রয় করতে অস্বীকার করে। 'ক' এর প্রতিকার কি?


ক) আর্থিক ক্ষতিপূরণ


খ) চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন


গ) চুক্তিটি সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না


ঘ) কোনোটি নয়




12. সম্মতিভুক্ত কার্যসম্পাদন যখন পুরোপুরি বা আংশিক একটি অছি/জিম্মার অন্তর্ভুক্ত হয়, তখন আদালত সম্মতিভুক্ত কার্যটি সম্পর্কে কি আদেশ দিতে পারে?


ক) সম্মতি ভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণের


খ) সম্মতিটি প্রতিপালন না করার জন্য


গ) সম্মতিটি সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য


ঘ) উপরের সবকটি




13. 'ক' একটি বাড়ি 'খ' এর নিকট বিক্রির জন্য চুক্তিবদ্ধ হন কিন্তু পরে চুক্তি বাস্তবায়নে 'ক' অস্বীকৃতি জানান। 'খ', The Specific Relief Act, 1877 এর কোন ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন?


ক) ১২ ধারা


খ) ১১ ধারা


গ) ৮ ধারা


ঘ) ১৩ ধারা




14.  কোন চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে?


ক) যে চুক্তি পালন করা না হলে সাধিত ক্ষতি অর্থ দ্বারা পূরণযোগ্য


খ) যখন ট্রাষ্টি সংশ্লিষ্ট কোনো ট্রাষ্টের পরিপন্থী চুক্তি করে


গ) যখন কোনো স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়


ঘ) যে চুক্তি বাতিলযোগ্য




15. ক', 'খ' এর নিকট একটি বাড়ি ১ লক্ষ টাকায় বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়। 'খ' এর ক্রয়মূল্য প্রদান করলেও 'ক' বাড়িটি বিক্রয় করতে অস্বীকার করে। 'খ' এর প্রতিকার কি?


ক) আর্থিক ক্ষতিপূরণ


খ) চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন


গ) চুক্তিটি সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না


ঘ) কোনোটি নয়




16. স্থাবর সম্পত্তি হস্তান্তর সম্পর্কে চুক্তিভঙ্গ হলে আদালত নিম্নের কোন অনুমানটি করতে পারে?


ক) চুক্তিটি সর্বদাই সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য


খ) চুক্তি পালন সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়


গ) ভিন্নরূপ কিছু প্রমাণিত না হলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য


ঘ) ভিন্নরূপ কিছু প্রমাণিত না হলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়




17. জমি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার প্রদান করা যেতে পারে


ক) জমির মূল্য পরিশোধের মাধ্যমে


খ) সুনির্দিষ্টভাবে চুক্তি বাস্তবায়নের মাধ্যমে


গ) আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে


ঘ) উপরের সবগুলো




18. খ কর্তৃক প্রদত্ত টাকার বিনিময়ে ক এবং খ এই মর্মে চুক্তি করে যে, ক, খ কে সারাজীবনের জন্য বৃত্তি প্রদান করবে। চুক্তির পরদিন খ ঘোড়ার উপর থেকে পড়ে মারা যায়। ক এর প্রতিকার কি?


ক) ক, খ এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে


খ) খ এর প্রতিনিধিরা ক এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে


গ) খ এর প্রতিনিধিকে উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যাবে


ঘ) চুক্তিটি বাস্তবায়ন করা যাবে না




19.  ক, খ এর নিকট ৫০ লক্ষ টাকায় একটি বাড়ী বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তির পরদিন প্রাকৃতিক কারণে বাড়ীটি বিধ্বস্ত হয়ে যায়। এই অবস্থায় ক চুক্তি মোতাবেক কার্যসম্পাদনে খ কে বাধ্য করতে পারে, তা Specific Relief Act, 1877 এর কোন ধারা অনুযায়ী? The


ক) ১২ ধারা


খ) ১৩ ধারা


গ) ১৪ ধারা


ঘ) ১৫ ধারা




20. ক ১০ বিঘা জমি খ এর নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পরে দেখা যায় চুক্তিভুক্ত জমির মধ্যে ২ বিঘা জমির মালিকানা স্বত্ব অন্য ব্যক্তির, যিনি বিক্রয় চুক্তিতে অংশ নিতে অস্বীকার করেন। এক্ষেত্রে ক, ৮ বিঘা জমি বিক্রয় করতে ও অবশিষ্ট ২ বিঘা জমির ক্ষতিপূরণ দিতে বাধ্য। এটি The Specific Relief Act, 1877 এর কোন ধারার বিধান?


ক) ১২ ধারার


খ) ১৩ ধারার


গ) ১৪ ধারার।


ঘ) ১৫ ধারার





Post a Comment

0 Comments